বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;   ডোমজুড়ের শলপ মন্ডলপাড়ায় বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। মৃতার নাম অঞ্জলী আঢ্য (৬৭) । মৃতদেহের কাছ থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ‌।  


জানা গেছে বৃদ্ধার ছেলে বাড়িতে প্রাইভেট টিউশনি পড়ালেও মাকে সেভাবে দেখতনা। এই নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি লেগেই থাকত। সোমবার দুপুরে বাড়ির মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় অঞ্জলী আঢ্যর  মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।


 পরে পুলিশে খবর দিলে ডোমজুড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ বৃদ্ধার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এটি আত্মহত্যার ঘটনা না খুন পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.